ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/০৭/২০২৪ ১০:১৬ এএম

পাচার চক্রের হোতা আবদুল্লাহ তরফদারকে আটক করা হয়েছে।

রোববার (১৪ জুলাই) শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রাম থেকে তাদের আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির কৈখালী ক্যাম্পের ইনচার্জ লিয়াকত হোসেন।

দুই রোহিঙ্গা নারী হলেন— সাজিদা বেগম (১৯) ও হাজরা বেগম (২১)। আটক সাজিদা কক্সবাজারের টেকনাফের বাঁশনল ক্যাম্পের বাসিন্দা। আর হাজরা বেগম কক্সবাজার সদরের ১৮ নম্বর ক্যাম্পের সদস্য।

এ ছাড়া আটক পাচারকারী চক্রের হোতা আব্দুল্লাহ তরফদার রমজাননগর ইউনিয়নের কালিঞ্চি গ্রামের মাস্টারপাড়া এলাকার আকবর তরফদারের ছেলে।

লিয়াকত হোসেন বলেন, সীমান্তবর্তী কালিন্দি নদী দিয়ে ভারতে পাচারের জন্য আটক দুই রোহিঙ্গা নারীকে তিনদিন ধরে নিজ বাড়িতে লুকিয়ে রাখেন আব্দুল্লাহ। গত কয়েক মাস ধরে আব্দুল্লাহ ও তার লোকজন নদীপথে রোহিঙ্গা নর-নারীদের ভারতে পাচার করছিল বলে গোয়েন্দা তথ্য ছিল। এরই পরিপ্রেক্ষিতে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল্লাহর বাড়ি ঘেরাও করে রাখা হয়। এরপর রোববার ভোরে ভারতে পাচারের আগ মুহূর্তে পাচার চক্রের প্রধান আব্দুল্লাহসহ রোহিঙ্গা দুই নারীকে আটক করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, বিজিবির সদস্যরা রোহিঙ্গা দুই নারীসহ পাচারকারীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। লিখিত অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনি পদেক্ষপ নেওয়া হবে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...