প্রকাশিত: ২৫/১০/২০২০ ৮:৪৩ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
২ কোটি ২৯ লক্ষ টাকার ইয়াবা এবং ১৬ লক্ষ ১৩ হাজার ৫০০ নগদ টাকা সহ র‍্যাব-১৫ এক মাদককারবারীকে আটক করেছে। আটককৃত ইয়াবাকারবীর নাম নবী হোছন (৩৫)। টেকনাফের উনচিপ্রাং বিজিবি’র সীমান্ত ফাঁড়িতে যাওয়ার রাস্তার সম্মুখে কক্সবাজার-টেকনাফ সড়কের উপর শনিবার ২৪ অক্টোবর বিকেল ৪ টা ৫০ মিনিটের দিকে র‍্যাব-১৫ এর একটি টিম এক অভিযান চালিয়ে
উল্লেখিত ব্যক্তির হাতে থাকা পলিথিন ব্যাগ থেকে ২ কোটি ২৯ লক্ষ টাকা মূল্যের ৪৫ হাজার ৮০০ পিচ ইয়াবা টেবলেট এবং মাদক বিক্রি করা নগদ ১৬ লক্ষ ১৩ হাজার ৬০০ টাকা উদ্ধার করে।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

ধৃত নবী হোছন টেকনাফের সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ার মৃত জহির আহম্মদ ও গুলবাহারের পুত্র। জব্দকৃত ইয়াবা টেবলেট ও ধৃত আসামীকে টেকনাফ মডেল থানায় পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য ইতিমধ্যে সোপর্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer