ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৩/০৮/২০২৬ ১০:৪৬ এএম

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ১০ সদস্যের এই প্রতিনিধিদল রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করবে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, এটা যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিনিধিদলের নিয়মিত পরিদর্শনের অংশ। রোহিঙ্গা শরণার্থী শিবিরের সার্বিক পরিস্থিতি তারা দেখবে। রোহিঙ্গাদের জন্য যে সহায়তা আসে, তার মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থায়ন সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রের অবস্থান হচ্ছে, তাদের করদাতাদের অর্থ ঠিকভাবে খরচ হচ্ছে কি-না, তা নিশ্চিত করা। ওই অর্থ কীভাবে খরচ হচ্ছে, মূলত তা দেখার জন্য এই পরিদর্শন বলে জানান মিজানুর রহমান।
প্রসঙ্গত, মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতন ও গণহত্যার মুখে ২০১৭ সালের ২৫ আগস্টের পর রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে স্রোতের মতো ঢুকতে শুরু করে রোহিঙ্গারা। কয়েক মাসের মধ্যে সাড়ে সাত লাখ রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া-টেকনাফে আশ্রয় নেয়। যেখানে আগে থেকেই ক্যাম্পে বসবাস করছিল আরও চার লাখ। এর পরে বিভিন্ন সময় আরও রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে।

পাঠকের মতামত

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...
Single Page Footer