প্রকাশিত: ০৫/০৬/২০২২ ৬:৪৮ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন ২২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছ। রোববার (৫ জুন) সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে।

রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘দীর্ঘ ২২ ঘণ্টার চেষ্টায় বিএম কনটেইনার ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন আগুন নির্বাপণের কাজ চলছে।’

শাহাদাত হোসেন বলেন, ‘ফায়ার সার্ভিস কর্মীরা প্রত্যেকটি কনটেইনার খুলে চেক করছেন। কনটেইনারগুলো থেকে ফের আগুনের সূত্রপাত হতে পারে কিনা তা পর্যবেক্ষণ করা হচ্ছে।’

তিনি আরো জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট ও বাংলাদেশ সেনাবাহিনীর ১টি কোম্পানি যৌথভাবে কাজ করেছে।

উল্লেখ্য, শনিবার (৪ জুন) রাত ৯টার দিকে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটে। দ্রুত চারদিকে আগুন ছড়িয়ে পড়ায় বহু হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৪৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সুত্র: রাইজিংবিডি

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer