প্রকাশিত: ৩১/০৮/২০২১ ৯:৩৫ এএম

বার্তা পরিবেশক::
২০ টি দাবী আদায়ের লক্ষ্যে মঙ্গলবার থেকে আন্দোলনে নামছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে সকল ধরণের ফি প্রদান বন্ধ করার পাশপাশি অবস্থান কর্মসূচি, মানববন্ধন ও সড়ক অবরোধের কঠিন সিদ্ধান্ত নিয়েছে ওই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ফোরাম।

তাদের দাবীগুলো হচ্ছে, রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত উপচার্য ও কোষাধ্যক্ষ, স্থায়ী ক্যাম্পাস, উন্নত ক্লাসরুম, যোগ্যতা সম্পন্ন রেজিষ্ট্রার, প্রক্টর ও ডিন, পর্যাপ্ত মানসম্মত শিক্ষক নিয়োগ, স্বয়ং সম্পূর্ণ লাইব্রেরী ও কার্যকর ওয়েবসাইট, হিসাবরক্ষণ বিভাগকে পূর্ণবিন্যাস, নির্দিষ্ট সময়ের মধ্যেই সেমিষ্টার সম্পন্ন করা, জরিমানা ও সেমিষ্টার ফি’র জন্য নির্দিষ্ট নিয়মকানুন করা, ট্রাস্টি বোর্ড ও প্রশাসনের গোলযোগ থেকে শিক্ষা কার্যক্রমকে মুক্ত রাখা, নিরপেক্ষ পরীক্ষা নিয়ন্ত্রক নিশ্চিতকরণ, সুগঠিত একাডেমিক ক্যালেন্ডার, কমন রুম ল্যাব সুবিধা নিশ্চিতকরণ, জাতীয় দিবস, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা সফর ও ইন্ড্রাস্টিয়াল ভিসিট এবং কর্মশালার জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অর্থায়ন নিশ্চিতকরণ, প্রতিষ্ঠিত এবং সক্রিয় ক্লাব সমূহকে প্রণোদনা ও অর্থায়ন নিশ্চিতকরণ, ক্যান্টিন সুবিধা নিশ্চিতকরণ, মানসম্মত শৌচাগার নিশ্চিতকরণ, বহিরাগতদের অবাধ বিচরণ বন্ধ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ট্রাস্টি বোর্ডের দ্বন্দের নিরসন।

এবিষয়ে স্টুডেন্ট ফোরামের মুখপাত্র শামা নুর বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে নাম ছাড়া কিছুই নেই। দীর্ঘদিন ধরে আমরা ইউনিভার্সিটির নানা অনিয়মের বিরুদ্ধে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি । কিন্তু কোন সুষ্ঠু সমাধান পাইনি। তাই বাধ্য হয়ে আন্দোলনে নামছি। আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা কোন ধরণের ফি দিব না।

আরেক মুখপাত্র আরিফ সাঈদ বলেন, প্রতি সেমিষ্টার ( ৬ মাস) থেকে প্রায়ই আড়াই কোটি টাকা আয় করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অথচ আমাদের নেই মানসম্মত শৌচাগারও । শুধু নামের একটি ইউনিভার্সিটি রয়েছে আমাদের। বিষয়গুলো নিয়ে আমরা অনেকবার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। বারবার তারা আশ্বাস দিয়েছে। আমরা মঙ্গলবার মানববন্ধন করব।

স্টুডেন্ট ফোরামের অন্যতম মুখপাত্র হোসাইন মূরাদ প্রিন্স বলেন, প্রতি সেমিষ্টারে সর্ব্বোচ্চ খরচ হয় ১ কোটি টাকা। অথচ বাকি টাকা কোথায় যায় তার কোন হদিস নেই। আমাদের ক্যাম্পাস নেই উপচার্য নেই। পাশ করে বের হওয়া শিক্ষার্থীরা পাচ্ছে না অস্থায়ী প্রত্যায়নপত্র। এনিয়ে অনেক আলোচনা করেছি সংশ্লিষ্ঠদের সাথে। আমরা আর কথা বলতে চাই না। আমরা চাই রাষ্ট্রপতি নিয়োগকৃত উপচার্য। আমাদের দাবী আদায়ের জন্য আমরা মঙ্গলবার মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধের সিদ্ধান্ত নিয়েছি।

পাঠকের মতামত

টেকনাফে দুই প্রাথমিক বিদ্যালয়ের ৮ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

কক্সবাজারের টেকনাফে নির্ধারিত সময়ের আগেই স্কুল বন্ধ করে দেওয়া, ক্লাসে অনুপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...

কক্সবাজারে ‘ইউবিইএসটি’ নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের নির্দেশ

ইউনিভার্সিটি অব ব্ল ইকোনোমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি নামে কক্সবাজারে বিশেষায়িত একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান জন্য ...

উখিয়ার শিক্ষাবিদ নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

উখিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, প্রবীণ সমাজসংস্কারক ও সমাজসেবক মরহুম নাজের হোসাইন মাস্টারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ (১১ ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...