প্রকাশিত: ১৯/০৮/২০২০ ৭:১৩ পিএম , আপডেট: ১৯/০৮/২০২০ ৭:২৬ পিএম
ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসের প্রভাবে গণপরিবহনে ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির বিষয়টি বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (১৯ আগস্ট) বিআরটিএর উপ-পরিচালক আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ৩১ আগস্ট পর্যন্ত ৬০ শতাংশ ভাড়া বৃদ্ধির এই নিয়ম থাকবে। ১ সেপ্টেম্বর থেকে আসন অনুযায়ী ভাড়া নেওয়া হবে।

আব্দুর রাজ্জাক বলেন, আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাসের দুই সিটের জায়গায় সিটে একজন করে বসবে এবং আগের বর্ধিত ভাড়া বলবৎ থাকবে। ৩১ আগস্টের পর আগের ভাড়ায় বাসে যাতায়াত করা যাবে। এ সংক্রান্ত একটি প্রস্তাব তৈরি করে আমরা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠাবো।

তিনি বলেন, ভাড়া কমানোর প্রস্তাবের সঙ্গে দুই সিটে দুজন যাত্রী বসা, প্রত্যেকের মাস্ক পরা, গাদাগাদি করে যাত্রী না তোলাসহ কয়েকটি নির্দেশনা থাকবে।

আব্দুর রাজ্জাক বলেন, কিছুদিন আগে ২২টি হাইওয়েতে নসিমন, করিমন ও ভটভটি চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়েছিলো। তাই হাইওয়ে পুলিশকে এখন সেই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বলা হয়েছে। এছাড়া ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে নজর দিতে বলা হয়েছে।

বৈঠকে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার বিষয়ে আরও গতি বাড়াতে বলা হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ...

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...
Single Page Footer