ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৭/২০২৪ ১০:৩০ এএম

দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদের ১৯৫টি উপনির্বাচনের আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে আজ (বুধবার) মাঠে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার হোসেন এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, ইউনিয়ন পরিষদের শূন্য পদের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদের উপনির্বাচনের উদ্দেশে ২৭ জুলাই অনুষ্ঠানের জন্য সময়সূচি ঘোষণা করেছে কমিশন। নির্বাচন উপলক্ষ্যে আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করণের জন্য এবং আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম গ্রহণার্থে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের আচরণ বিধি প্রতিপালন নিশ্চিতকরণের জন্য ১ জন করে ১০ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত মোট ১৬ দিনের জন্য এবং আইনশৃঙ্খলা রক্ষায় ৩ জন করে ২৬ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত মোট ৩ দিনের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এছাড়া সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচনে প্রতিটি সংরক্ষিত ওয়ার্ডে ২ জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচনের জন্য ১ জন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ২৬ জুলাই থেকে ২৮ জুলাই পর্যন্ত মোট ০৩ দিনের জন্য নিয়োগ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

কোনো ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান/সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের শূন্য পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১ (এক) জন হলে অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে সে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজন হবে না।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মধ্যে থেকে অথবা চাহিদা অনুসারে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিতব্য মোবাইল/স্ট্রাইকিং ফোর্স বিশেষ করে বিজিবি/কোস্টগার্ডের মোবাইল টিমের সাথে ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্যও নির্দেশনা দিয়েছে ইসি। তবে স্থানীয় চাহিদা, ভোটকেন্দ্রের অবস্থান ও ভোটকেন্দ্রের সংখ্যা, ওয়ার্ড বিন্যাস ইত্যাদি বিবেচনায় এবং বাস্তবতার নিরিখে রিটার্নিং অফিসার ও পুলিশ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে মোবাইল স্ট্রাইকিং ফোর্সের সংখ্যা হ্রাস-বৃদ্ধি করা হলে তদনুযায়ী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা যাবে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...