প্রকাশিত: ১০/০২/২০২২ ৫:৩১ পিএম

আগামী ১৩ ফেব্রুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষা ফল প্রকাশ হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে যাতে ফল প্রকাশ করা যায় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। তবে এইচএসসি পরীক্ষার্থীদের তিনটি বিষয়ের পরীক্ষা হলেও তাদের পত্র কিন্তু ছয়টি। তাই কিছুটা সময় বেশিও লাগতে পারে।

দেশে করোনায় আক্রান্তদের ৮২ শতাংশের ওমিক্রনদেশে করোনায় আক্রান্তদের ৮২ শতাংশের ওমিক্রন
২০২১ শিক্ষাবর্ষে ১১টি শিক্ষা বোর্ডে ১৩ লাখ ৯৯ হাজারের বেশি শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে শুধু এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। আর মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ছিলেন এক লাখ ১৩ হাজার ১৪৪ জন। এছাড়া, কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএম ও ভোকেশনাল পরীক্ষা দিয়েছেন এক লাখ ৪৮ হাজার ৫২৯ জন। তাদের পরীক্ষা শেষ হয় ৩০ ডিসেম্বর।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

এসএসসি ২০২৬: রামুতে GPA-5 অর্জনে শীর্ষে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে কক্সবাজারের রামু উপজেলার একক প্রতিষ্ঠান হিসেবে সর্বোচ্চ সংখ্যক GPA-5 অর্জন করে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...
Single Page Footer