ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/১২/২০২৪ ১০:১৪ এএম
ফাইল ছবি

উখিয়া -টেকনাফে অবস্থিত বিশ্বের বৃহত্তম আশ্রয় শিবিরে বাস করে প্রায় ১২ লাখের অধিক রোহিঙ্গা। ৩২ টি ক্যাম্পে বসবাস করা এসব রোহিঙ্গা জনগোষ্ঠীর অর্ধেকের বেশি নারী।

আশ্রয় শিবিরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনের ৩ টি ব্যাটালিয়ন। যেখানে সব মিলিয়ে আছে ১৯শ পুলিশ সদস্য। আর এরমধ্যে রয়েছে মাত্র ৭৮ জন নারী সদস্য৷ যা মোট সদস্যের মাত্র ৪ শতাংশের কিছু বেশি। অথচ রোহিঙ্গা ক্যাম্পের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নারী বলছে বিভিন্ন সংস্থা।

বুধবার সকালে কক্সবাজারের একটি হোটেলের হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্লাস্ট আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান এপিবিএনের ডিআইজি প্রলয় কিসিম।

প্রলয় কিসিম বলেন, যারা আছেন তাদেরও অনেক সীমাবদ্ধতার মধ্য দিয়ে যেতে হয়। এমনকি নেই আলাদা ব্যারাকের ব্যবস্থাও। নারী সদস্যের অভাবে কার্যক্রম চালাতে গিয়েও পড়তে হয় নানান সমস্যায়।

এবিষয়ে উপর মহলে চিঠি দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন এপিবিএনের উর্ধতন এ কর্মকর্তা।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের অতিরিক্ত কমিশনার শামস উদ দৌজা। এসময় তিনি সেখানে উপস্থিত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর প্রতিনিধি জিং সং’কে বিষয়টি নিয়ে সহায়তার আহবান জানান। নারী সদস্যদের জন্য আবাসিক ব্যারাক ও পরিবহন ব্যবস্থার বাড়ানো বিষয়েও অবহিত করেন দৌজা

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...