প্রকাশিত: ১০/০৮/২০১৬ ১১:৫৫ এএম

রাষ্ট্রদ্রোহিতা, নাশকতা ও দুর্নীতির ১২ মামলার শুনানিতে হাজিরা দিতে ঢাকার নিম্ন আদালতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি গুলশানের বাসভবন থেকে আদালতের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ বুধবার সকালে মহানগর দায়রা জজ আদালত ও দু’টি বিশেষ জজ আদালত এবং ঢাকার সিএমএম আদালতে খালেদা জিয়ার হাজিরা দাখিল করেছেন তার আইনজীবীরা। ১২ মামলার মধ্যে ৯টিতে  আত্মসমর্পণ করে জামিন চাইবেন খালেদা, দুটিতে অভিযোগ গঠনের শুনানি হবে এবং বাকিটিতে নিয়মিত হাজিরা দেবেন তিনি। যে ৯ মামলায় আত্মসমর্পণ করে জামিন চাইবেন খালেদা জিয়া সেগুলোর মধ্যে ৮টি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ও একটি ঢাকার সিএমএম আদালতে বিচারাধীন। ২০১৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে ঢাকার দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়। আইনজীবীরা জানান, এর মধ্যে দারুস সালাম থানার বিশেষ ক্ষমতা আইনের ৬২ (১) ১৫, ৫ (২) ১৫, ৬ (২) ১৫, ৮ (২)১৫, ১২(২)১৫, ২৯(২)১৫, ৩১(২)১৫ ও ৩(৩)১৫ নম্বর মামলায় খালেদা জিয়ার জামিন চাওয়া হয়েছে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হাসান মোল্লার আদালতে। এ ৮ মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদনের শুনানি শেষে একই আদালতে রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযোগ গঠনের শুনানিতে হাজির থাকবেন খালেদা।   এরপর খালেদা জিয়া হাজিরা দেবেন বিশেষ জজ-২ হোসনে আরা বেগমের আদালতে। সেখানে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ (চার্জ) গঠনের শুনানি হবে। এরপর বিশেষ জজ-৯ আমিরুল ইসলাম মোল্লার আদালতে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় নিয়মিত হাজিরা দেবেন তিনি। সবশেষে দারুল সালাম থানার নাশকতার ৪(৩)১৫ নম্বর মামলায় ঢাকার সিএমএম আদালতে জামিন চাওয়া হবে। সেটিতে আত্মসমর্পণ করে জামিনের আবেদনের শুনানি শেষ হলে বাসায় ফিরবেন বিএনপি প্রধান। এদিকে খালেদার হাজিরাকে কেন্দ্র করে পুরান ঢাকার জনসন রোড, ইংলিশ রোড, রায় সাহেব বাজার মোড়, ভিক্টোরিয়া পার্কসহ পুরো আদালতপাড়ায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আদালতে খালেদা জিয়া হাজির হওয়ার আগে এজলাসকক্ষে হাজির হয়েছেন তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বাহিনী সিএসএফের সদস্যরাও। –

পাঠকের মতামত

জাতিসংঘে আলোচনা নয়, রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তার তাগিদ

জাতিসংঘে রোহিঙ্গা সংকটের প্রসঙ্গ তুলে সমাধান আসবে না, মন্তব্য আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক রাষ্ট্রদূতদের। ...

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রয়োজনে যৌথ বাহিনী নামানো হতে পারে

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘ সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার টেবিলে আনবে বলে প্রত্যাশা বাংলাদেশের। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড ...

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...