প্রকাশিত: ০৭/০৩/২০২২ ৯:২৫ এএম

মাত্র ১১ মাসে হাফেজ হয়েছে আট বছরের শিশু আহমাদুল্লাহ। সে রাজধানীর মিরপুরস্থ কাজীপাড়ার ‘মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা’র হিফজ বিভাগের ছাত্র। দুই শিক্ষক হাফেজ রবিউল ইসলাম ও হাফেজ মাওলানা আবু তালহার অক্লান্ত পরিশ্রম ও আহমাদুল্লাহর প্রচেষ্টায় খুব কম সময়ে সে হাফেজ হয়েছে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে সে পবিত্র কোরআন মুখস্থ শেষ করে। আহমাদুল্লাহ মাদারীপুর জেলার শিবচর থানার সাদিপুর গ্রামের কারী শহিদুল ইসলামের ছেলে। এমন খবর জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক মুফতী মামুন আব্দুল্লাহ কাসেমী।

তার হিফজ সম্পন্ন উপলক্ষে মারকাযুদ দিরাসায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সামনে সে তার শেষ সবক প্রদান করে। তার সমাপনী সবক শোনেন প্রতিষ্ঠানটির সভাপতি ও ‘দারুল উলুম ঢাকা’র প্রিন্সিপাল মুফতী রেজাউল হক মোহাম্মদ আব্দুল্লাহ।

হাফেজ আহমাদুল্লাহর মামা ও অভিভাবক মুফতী কামাল হুসাইন কাসেমী আহমাদুল্লাহর সুন্দর ভবিষ্যৎ কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

পাঠকের মতামত

এবার বাংলাদেশি হাফেজের আমেরিকা জয়!

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়’ প্রথম স্থান ...
Single Page Footer