ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০১/২০২৪ ১০:০৭ এএম

রাজধানীর গোপীবাগে ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুনের ঘটনার পর দেশের বিভিন্ন রুটে চলাচলকারী ১১টি ট্রেনের যাত্রা স্থগিত করেছে রেলওয়ে। আজ শনিবার ও আগামীকাল রোববার এসব ট্রেনের চলাচল বন্ধ থাকবে।

গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১টায় রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান।

ওই পোস্টে বলা হয়, অনিবার্য কারণবশত আগামী ৬ ও ৭ জানুয়ারি বেনাপোল এক্সপ্রেস ও ঢালারচর এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ থাকবে।

এছাড়া মহানন্দা, রকেট, পদ্মরাগ, রংপুর শাটল, ঢাকা কমিউটার, রাজশাহী কমিউটার এবং বগুড়া কমিউটার ট্রেন চলাচল ৬ ও ৭ জানুয়ারি পুরোপুরি বন্ধ থাকবে। এছাড়া চিলমারী কমিউটার এবং লোকাল ৬ ও ৭ জানুয়ারি পুরোপুরি বন্ধ থাকবে।

তবে পোস্টে ট্রেনগুলো চলাচল বন্ধের সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।

শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটে নিয়ন্ত্রণে আসে আগুন। কয়েকজন দগ্ধসহ এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক যাত্রী। তাদের বেশিরভাগ ভারতফেরত।

দগ্ধদের নেওয়া হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এছাড়া অন্যান্য হাসপাতালেও ভর্তি করা হয়েছে অনেককে। এসব বিষয় নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্তৃপক্ষ।

যশোরের বেনাপোল থেকে শুক্রবার দুপুর ১টায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বেনাপোল এক্সপ্রেস। কমলাপুরে ঢাকা রেলস্টেশনে পৌঁছানোর ঠিক আগে গোপীবাগে ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি যোগ দেয় র‍্যাব-পুলিশ-আনসার ও বিজিবি।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...