নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ডেস্ক রিপোর্ট::
রাজধানীর আরামবাগ এলাকা থেকে ১০ হাজার ১০০ পিস ইয়াবাসহ পুলিশের চাকরিচ্যুত এক কনস্টেবল ও পেশাদার ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার দিনগত রাতে কক্সবাজার থেকে ইয়াবা পরিবহনকালে আরামবাগ এলাকা থেকে র্যাব-২ এর একটি দল তাকে আটক করে।
আটক ওই ইয়াবা ব্যবসায়ীর নাম মাহফুজুর রহমান (৩০)। আটকের সময় তিনি এএসআই’র ইউনিফর্ম পরিহিত অবস্থায় ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক মুফতি মাহমুদ খান জানান, বুধবার দুপুর ২টায় কারওয়ানবাজারস্থ মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
পাঠকের মতামত