জসিম উদ্দিন টিপু, টেকনাফ
প্রকাশিত: ১১/০৭/২০২৬ ৬:০০ পিএম

বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়া কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে গত ১০ দিন ধরে সব ধরনের যাত্রীবাহী ট্রলার ও সাধারণ নৌযান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
এর ফলে চিকিৎসা, নিত্য প্রয়োজনীয় সওদা ও জরুরী প্রয়োজনে মূল ভুখন্ড টেকনাফে এসে অবরুদ্ধ হয়ে পড়েন প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের শতাধিক বাসিন্দা। টেকনাফের বিভিন্ন হোটেল ও আত্মীয়ের বাড়িতে দীর্ঘ দিন আটকে থাকার পর,তীব্র আর্থিক সংকট ও ঘরে ফেরার আকুলতায় শেষমেশ নিরুপায় হয়ে জীবনের চরম ঝুঁকি নিয়েছেন এই অসহায় মানুষগুলো। সেই সাথে ট্রলারে করে ক্ষতিগ্রস্থ ৩শ পরিবারের জন্য ত্রাণ সামগ্রী প্রেরণ করেছেন উপজেলা প্রশাসন।
১১ জুলাই শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে টেকনাফ পৌরসভা কায়ুকখালী ঘাট থেকে অন্তত ৮০জন পুরুষ, ৪০জন নারী ও ৩৯জন শিশুসহ ১৫৯ জন যাত্রী নিয়ে ৩টি কাঠের সার্ভিস ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। বর্তমানে সেন্টমার্টিন ও উপকূলবর্তী অঞ্চলে অবিরাম ভারী বৃষ্টিপাত হচ্ছে। যে কোনো মুহূর্তে উত্তাল সাগরের ঢেউ ট্রলারটিকে গ্রাস করতে পারে জেনেও, অনেকটা ভাগ্যের ওপর ভরসা করেই ৩৬ কিলোমিটার দীর্ঘ এই বিপজ্জনক নৌপথ পাড়ি দিচ্ছেন তারা। একই ট্রলারে করে ৩শ পরিবারের জন্য ত্রাণ সামগ্রী প্রেরণ করা হয়েছে। দ্বীপে বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।
সেন্ট মার্টিন ইউপির সাবেক মেম্বার হাবিবুর রহমান খাঁন জানিয়েছেন, ১৫৯জন যাত্রী নিয়ে ৩টি ট্রলার দুপুর ২টার দিকে নিরাপদে সেন্ট মার্টিন দ্বীপে এসে পৌঁছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.অনীক চৌধুরী জানান, আবহাওয়া অধিদপ্তর কর্তৃক বঙ্গোপসাগরের ৩নং সর্তক সংকেত উঠিয়ে নেওয়া হয়েছে। সাগর অনেকটা ঠান্ডা হওয়ায় আটকে পড়া সেন্ট মার্টিনের মানুষদের ট্রলারে করে যেতে অনুমতি দেওয়া হয়েছে। তিনি ট্রলারে করে দ্বীপে বন্যায় ক্ষতিগ্রস্থ ৩শ পরিবারের জন্য ত্রাণ সামগ্রী পাঠানোর কথা নিশ্চিত করেছেন।##

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...