প্রকাশিত: ১৪/০৪/২০১৭ ৮:১৫ এএম

শামসুল আলম শারেক, টেকনাফ:
হ্নীলায় থানা পুলিশ ও বিজিবি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ ২জনকে আটক করেছে।সুত্রে জানা যায়,১৩এপ্রিল সকাল ৯টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি চেকপোস্টের দায়িত্বরত জওয়ানেরা কক্সবাজারগামী একটি স্পেশাল সার্ভিস বাস তল্লাশী করে ব্যাগের ভেতরে অভিনব কায়দায় লুকানো ২হাজার পিস ইয়াবা বড়ি,নগদ ১হাজার ৮শ টাকা ও ব্যবহৃত ২টি মুঠোফোনসহ হ্নীলা পুরান বাজারস্থ সুলিশ পাড়ার রবিউল হোসেন প্রকাশ আনসারের পুত্র মোঃ আমিন (২১)কে আটক করে। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট মাদক আইনের মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। এদিকে একই দিন মধ্যরাতে এসআই আব্দুর রহিম ও এএসআই সানা উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার হ্নীলা পূর্ব পানখালীর মইন্যারজুম এলাকায় অভিযান চালিয়ে ৫হাজার পিস ইয়াবা বড়িসহ স্থানীয় মোনাফের পুত্র ফরিদ আলম (৪৮) কে হাতে নাতে আটক করেন। এই ঘটনায় ধৃত ব্যক্তির স্বীকারোক্তি মতে অপর ২জনকে পলাতক আসামী করে মাদক সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আটক ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হয়েছে।#

পাঠকের মতামত

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...

উখিয়ায়  এজেন্ট ব্যাংক আউটলেট  প্রতারণা মামলায় ঢাকায় গ্রেপ্তার ইউছুপ

কক্সবাজারের উখিয়ায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটকে কেন্দ্র করে দায়ের করা প্রতারণা ও জালিয়াতির মামলার ...

‘চাকরি ফিরিয়ে দে’ বলে গরুর রশি কোমরে বেঁধে মারধরহামলার ভয়াবহতার বর্ণনা দিলেন সাঈদি, জানালেন ঘটনার আদ্যোপান্ত

‘মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে’ হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন সাঈদি। নিজের ওপর হামলার ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...
Single Page Footer