জসিম উদ্দিন টিপু, টেকনাফ
প্রকাশিত: ০৬/০৯/২০২৬ ৪:৩০ পিএম , আপডেট: ০৬/০৯/২০২৬ ৪:৩৪ পিএম

টেকনাফের হ্নীলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আর্থিক জরিমানা ও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্কতা প্রদান করা হয়েছে। জানাগেছে, ৬সেপ্টেম্বর রোববার দুপুরে উপজেলার হ্নীলা পুরাতন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় খিরসা বি নামক মিষ্টি তৈরীর কারখানাকে নগদ ১০হাজার টাকা জরিমানা প্রদান করেন। পরে হ্নীলা ষ্টেশনের ৩টি সার ডিলার, মুদিও দোকানী ও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে সর্তকতা করা হয়েছে। অভিযান পরিচালনাকারী টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম.অনীক চৌধুরী জানান,অতিরিক্ত মুনাফা ও ওজনে কম দেওয়া যাবেনা। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অবৈধভাবে খাদ্যদ্রব্য তৈরী করা যাবেনা। ভোক্তাদের ঠকানোর উদ্দেশ্যে ব্যবসায় কোন ধরণের কৃত্রিমতা এবং ছলচাতুরীর কোন সুযোগ নেই জানিয়ে তিনি আগামীতেও বাজার নিয়ন্ত্রণ রাখতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। এদিকে ইউএনও’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালতে অবৈধ মিষ্টি তৈরীর কারখানাকে অর্থদন্ড ও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে সতর্কতা প্রদান করায় স্থানীয়রা ইউএনওকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন। সচেতন মহল নিয়মিত এধরণের অভিযান অব্যাহত রাখার দাবী জানিয়েছেন।##

পাঠকের মতামত

কক্সবাজারে দুই হাজার আইফোন ও পুলিশের সরঞ্জামসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার

কক্সবাজারে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চীনভিত্তিক এক সাইবার অপরাধী চক্রের ৬ ...
Single Page Footer