প্রকাশিত: ০৩/১১/২০২০ ৮:৫৮ এএম

সংবাদ বিজ্ঞপ্তি::
এমজিএসপি প্রকল্পের আওতায় হোটেল-মোটেল জোন সৈকত ও সরণ আবাসিক এলাকা, সৈকত পাড়া এবং বাদশা ঘোনা সংযোগ সড়ক আরসিসি করণ, ড্রেন, ফুটপাত ও স্ট্রীট লাইট স্থাপনে ১৪ কোটি ৭১ লাখ ২৭ হাজার টাকার উন্নয়ন কাজ শুরু হয়েছে। সোমবার বিকেলে লাইট হাউস এলাকায় কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।

এ উপলক্ষে স্থানীয় কাউন্সিলর কাজী মোরশেদ আহমদ বাবুর সভাপতিত্বে ও সাংবাদিক আহসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উদ্বোধক এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।

এ সময় চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সোলতান, হোটেল মোটেল গেস্ট মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম নেওয়াজ ও সরণ সমিতির সভাপতি শরাফত উল্লাহ বাবুল বক্তব্য রাখেন।

এছাড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুল আলম, সহকারী প্রকৌশলী সিরাজুল কালাম বাবুল, উপ-সহকারী প্রকৌশলী টিটন দাশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...

স্বাস্থ্য তহবিল কমছে, ঘনবসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে ঝুঁকি

বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে জনসংখ্যা বাড়লেও অর্থায়ন কমে যাওয়ায় স্বাস্থ্যসেবা ক্রমেই সংকুচিত হচ্ছে। এতে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোতে ...

অতিরিক্ত বোঝাইয়ে দুর্ঘটনার শঙ্কা, বনভূমিতে বাঁশ মজুতের অভিযোগউখিয়ার সড়কে ফের বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য

কক্সবাজারের উখিয়া-টেকনাফ সড়কে আবারও অতিরিক্ত বাঁশবোঝাই ট্রাকের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এসব ট্রাকে নির্ধারিত ...
Single Page Footer