প্রকাশিত: ২৪/০৫/২০২০ ৭:১৫ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
হোটেল মোটেল জোন, কলাতলী অথবা ইনানীতে বন্ধ থাকা আবাসিক হোটেল ভাড়া নিয়ে ২০০ বেডের আইসোলেসন হাসপাতাল গড়ে তোলা হবে। ইতিমধ্যে আবাসিক হোটেল দেখার জন্য কমিটি গঠন করে দেওয়া হয়েছে। কমিটি কাজ শুরু করে দিয়েছেন। খুব দ্রুততম সময়ে আবাসিক হোটেল নির্ধারন করে সেখানে আইসোলেশন হাসপাতাল করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নেওয়া হবে। আগামী ৯/১০ দিনের মধ্যে একাজ সম্পন্ন করা হবে।

কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, করোনা ভাইরাস সনাক্ত হওয়া যেসব রোগীর শরীরে খুব একটা উপসর্গ থাকবে না, তারা সুস্থ হওয়া পর্যন্ত পরিবার ও এলাকা থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন উপসর্গ নাথাকা করোনা রোগীদের হোম আইসোলেশনে রাখলে তারা আইসোলেশনে না থেকে সর্বত্র ঘুরে বেড়ানোর অভিযোগ উঠেছে। ফলে করোনা সংক্রামিত হওয়ার আশংকা বাড়ছে। কক্সবাজার জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন বলেন, এ আশংকা কমাতেই আবাসিক হোটেল ভাড়া নিয়ে আইসোলেশন হাসপাতাল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...