প্রকাশিত: ১৫/০৩/২০২২ ৯:২৫ এএম

কক্সবাজারের হোটেল মোটেল জোন কলাতলী এক আবাসিক হোটেল থেকে ইয়াবা ও নগদ টাকা সহ ৪ মাদককারবারীকে আটক করেছে র‌্যাব ১৫ ।

সোমবার (১৪ মার্চ) সকাল আটটার দিকে কলাতলী ওশান প্যারাডাইস হোটেলের বিপরীত পার্শ্বে হোটেল জামানের ৭০৭ নং কক্ষ থেকে ওই মাদক ব্যবসায়ীদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৩০ হাজার ইয়াবা ও মাদক বিক্রয়ের ৫ লক্ষ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, চট্টগ্রাম পাচঁলাইশ শোলকবহর এলাকার মৃত নুরুল আলমের ছেলে নুরুল হাকিম (৩৮), লোহাগাড়া বড় হাতিয়া এলাকার আব্দুর রহিমের ছেলে শাহাদাত হোসেন আওয়াল (২৮), কক্সবাজার ভারুয়াখালী বানিয়াপাড়া এলাকার মোস্তফা হোসেনের ছেলে যায়েদ আকবর (২৩), উখিয়া জালিয়াপালং এলাকার জুনু মিয়ার ছেলে রবি আলম (২০) ।

র‌্যাব ১৫ এর অধিনায়ক খাইরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে কলাতলী হোটেল মোটেল জোনে একদল মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে। এসময় তাদের কাছ থেকে ত্রিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ৫ লাখ ৭৫, হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারের সাগরে ডুবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

কক্সবাজারের রামুর হিমছড়িতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও ...

কক্সবাজারে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ছেড়ে পালিয়েছে চিকিৎসক-নার্স

কক্সবাজারের কক্স ন্যাশনাল হসপিটালে প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ...

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে প্রতিদিন তৈরি হচ্ছে ১৫ হাজার সাবান

কক্সবাজারের উখিয়ার থাইংখালী রোহিঙ্গা আশ্রয়শিবিরের (ক্যাম্প-২০) একটি কারখানায় প্রতিদিন গড়ে ১৫ হাজার সাবান উৎপাদিত হচ্ছে। ...

ইনানীতে অগ্নিকান্ড : ১০ মরদেহ শনাক্ত হলেও এখনো নিখোঁজ শিক্ষিকা

অন্যদিকে অগ্নিকাণ্ডের পর স্বজনদের দেয়া তথ্য অনুযায়ী রিসোর্টে অবস্থানকারী পর্যটকদের মধ্যে নিখোঁজের তালিকায় ছিলেন মোট ...