প্রকাশিত: ১৭/০৬/২০১৭ ১২:৪৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২২ পিএম

ডেস্ক রিপোর্ট ::
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৬৭ তরুণ-তরুণীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত দুইটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মহানগরীর চান্দনা চৌরাস্তার হোটেল রাজমনি ইন্টারন্যাশনাল ও হোটেল দক্ষিণ বাংলায় ওই অভিযান চালানো হয়।

গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট কুদরত-এ-খোদা জানান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রাহেনুল ইসলামের নেতৃত্বে প্রথমে জয়দেবপুর সড়কের হোটেল রাজমনি ইন্টারন্যাশনালে অভিযান চালানো হয়।

এ সময় অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় ১৯ তরুণী ও ২০ যুবককে আটক এবং তাদের প্রত্যেককে একমাস করে কারাদণ্ড প্রদান করা হয়।

পরে একই এলাকার বর্ষা সিনেমা হল সংলগ্ন দক্ষিণ বাংলা আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। সেখান থেকে একই অপরাধে ২১ তরুণী ও ৭ যুবককে আটক করে প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান করেন আদালত।

অভিযান বুঝতে পেরে কয়েকজন যুবক ও কর্মচারী ওই হোটেল থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, হোটেল দুইটি বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেও নির্দেশ প্রদান করা হয়।

তিনিসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোলাম মোর্শেদ ও রাসেল মিয়া ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...