প্রকাশিত: ১০/১১/২০১৬ ২:২৭ পিএম

fb_img_1478766583883কুষ্টিয়া: হেঁটে দেশ ভ্রমণের উদ্দেশে বের হওয়া দিনাজপুরের যুবক নাসিম তালুকদার এখন কুষ্টিয়া থেকে মেহেরপুরের পথে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় নাসিম কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর উপজেলার কাতলামারী এলাকায় অবস্থান করছেন।

নাসিম তালুকদার বলেন, ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আর নয় শিশু শ্রম এবার চাই শিক্ষা’ এবং মাদককে না বলি’ এ শ্লোগান নিয়ে হেঁটে দেশ ভ্রমণে বের হয়েছি।

নাসিম আরো বলেন, গত ২২ অক্টোবর দিনাজপুর জিরো পয়েন্ট থেকে দেশ ভ্রমণের উদ্দেশে বের হয়েছি। প্রতিদিন গড়ে ৩৫-৪০ কিলোমিটার রাস্তা হাঁটছি। হেঁটে ১৩০ দিনে দেশ ভ্রমণ করে আবারো দিনাজপুরে ফিরে যাবো।

নাসিম জানান, শিশুরা যাতে তাদের অধিকার নিয়ে বেড়ে উঠতে পারে সেজন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনমত গঠনের উদ্দেশ্যকে সামনে রেখে হেঁটে দেশ ভ্রমণে বের হয়েছেন তিনি। ১৩০ দিনে হেঁটে দেশ ভ্রমণে প্রশাসন, ব্যবসায়ী, সমাজ সচেতন মানুষ, শিল্পপতি, স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কথা বলবেন তিনি।

নাসিম দিনাজপুরের কেবিএম কলেজ থেকে সদ্য এইচএসসি পাশ করে বীরগঞ্জ ডিগ্রি কলেজে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হয়েছেন।

কুষ্টিয়া হলো তার ভ্রমণের ১২তম জেলা। এরপর তিনি মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে যাত্রা করবেন বলে জানান। বাংলানিউজ

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer