ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/০১/২০২৩ ৯:৪১ এএম

বাংলাদেশের জনগণের পক্ষ থেকে দেশটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ঢাকা। ঢাকা আশা করছে, নেপিডো বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের তাদের নিজ ভূমিতে ফেরত নেবে।

বুধবার (৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে মিয়ানমারকে অভিনন্দন জানিয়ে এ আশাবাদ ব্যক্ত করা হয়।

বার্তায় মিয়ানমারের হীরক জয়ন্তীতে অভিনন্দন জানানোর পাশাপাশি দেশটির জনগণের অন্তর্ভুক্তিমূলক শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এ ছাড়া নিকট প্রতিবেশী হিসেবে বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে পারস্পরিক কল্যাণকর সম্পর্ক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয়।

রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রসঙ্গে বলা হয়, দীর্ঘদিন ঝুলে থাকা রোহিঙ্গাদের তাদের নিজ ভূমে নিরাপদ, মর্যাদাপূর্ণ, স্বেচ্ছায় এবং টেকসই প্রত্যাবাসনের ব্যবস্থা করা হলে বাংলাদেশের ওপর থেকে চাপ কমবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে সেনা অভিযান শুরুর পর কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। আগে থেকে বাংলাদেশে ছিল চার লাখের অধিক রোহিঙ্গা। আন্তর্জাতিক চাপের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ২০১৭ সালের শেষের দিকে বাংলাদেশের সঙ্গে চুক্তি করে। কিন্তু কাঙ্ক্ষিত প্রত্যাবাসন শুরু করা যায়নি।

২০১৮ সালের নভেম্বর এবং ২০১৯ সালের আগস্টে মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতার ভিত্তিতে রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার উদ্যোগও ব্যর্থ হয়। এরপর আরও তিন বছর কেটে গেলেও এখনও একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে প্রত্যাবর্তন করানো সম্ভব হয়নি। তবে ঢাকার পক্ষ থেকে দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক উপায়ে চেষ্টা অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer