প্রকাশিত: ২২/০৭/২০১৭ ৬:৪২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৭ পিএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রামুর হিমছড়িতে ঝর্ণা দেখতে গিয়ে পাহাড় ধসে প্রাণ হারালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। শনিবার (২২ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার ইমরান উদ্দিন রুবেল জানান, নিহত পর্যটকের নাম রিদওয়ানুল আলম সাব্বির। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। এসময় আহত আরও দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
ডাক্তার ইমরান আরও জানান, শুক্রবার বিকালে তিনজন আহত পর্যটককে হাসপাতালে নিয়ে আসেন সেনাবাহিনীর সদস্যরা। তাদের মধ্যে রিদওয়ানের মৃত্যু হলেও বাকি দু’জনের অবস্থা গুরুতর না হওয়ায় তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি

টেকনাফের সাংবাদিক জসিম উদ্দিন টিপু আজকের দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। অনুসন্ধানী সাংবাদিকতাসহ ...

মায়ানমার সীমান্তে বিজিবির নতুন ২ টিওবি

বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ...
Single Page Footer