প্রকাশিত: ২৪/০৫/২০১৯ ৬:১০ পিএম

এম.মোস্তফা কামাল আজিজি
আজ শুক্রবার সকাল ৯ টায় “হাসি মুখ ফাউন্ডেশনে”র উদ্যোগে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জাহাদুল আলমের পরিচালনায় সোনার পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সমাজের গরীব ও অসহায়দের মাঝে বিপুল পরিমাণ ঈদবস্ত্র ও নগদ অর্থ প্রদান করেন।

স্বেচ্ছাসেবী এই ফাউন্ডেশন মহিলাদের জন্য উন্নত মানের শাড়ি ও পুরুষদের জন্য উন্নত মানের লুঙ্গি সহ বিপুল পরিমাণ নগদ অর্থ প্রদান করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসিমুখ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব কাওসার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনার পাড়া দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মৌলভী মোহাম্মদ ইসমাইল।

প্রধান অতিথির বক্তব্য কালে “হাসি মুখ ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব কাউসার বলেন “হাসি মুখ ফাউন্ডেশন” এটা একটি রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠন, সমাজের গরীব-দুঃখী অসহায় মানুষের বিপদের দিনে পাশে দাঁড়ানো’ই এই সংগঠনের একমাত্র লক্ষ্য। রক্তের প্রয়োজনে যেকোনো মুহূর্তে ধনী-গরীব সবার জন্য আমাদের এই সংগঠন রক্ত দিতে প্রস্তুত। আপনাদের যে কোন বিপদের মুহূর্তে আমাদের কে অভিহিত করার চেষ্টা করবেন, আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করব।

এ সময় উপস্থিত আরো ছিলেন ব্যাংকার জিয়াউল হক জিয়া, ছাত্র নেতা আব্দুল্লাহ আল মামুন হাসি মুখ ফাউন্ডেশন এর সকল সদস্যবৃন্দ সহ আরো অনেকে।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...