ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৫/১০/২০২৫ ৪:৩০ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামাসকে নিরস্ত্র হতে বাধ্য করা হবে। প্রয়োজন হলে সহিংস উপায় অবলম্বন করা হবে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি হামাস অস্ত্র নামিয়ে না রাখে, তাহলে আমরাই তাদের নিরস্ত্র করব; প্রয়োজনে সহিংসভাবেও। মার্কিন প্রেসিডেন্টের পূর্বের বক্তব্যগুলো থেকে ধারণা পাওয়া যায়, গাজায় হামাসকে সীমিত ভূমিকায় থাকতে দেওয়া হতে পারে।

এরইমধ্যে জানা গেছে, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের দূতদের সঙ্গে হামাস নেতাদের সরাসরি বৈঠক হয়েছে, যা দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত সর্বোচ্চ পর্যায়ের বৈঠক।

তবে, স্থানীয় সময় মঙ্গলবার (১৪ অক্টোবর) হামাস একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় তারা আটজন চোখ বাঁধা, হাত বাঁধা ও হাঁটু গেড়ে বসা ব্যক্তিকে গুলি করে হত্যা করছে। ইসরাইলের সহযোগী হিসেবে ওই ব্যক্তিদের চিহ্নিত করে গুলি করে হত্যার দাবি করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন।

এএফপি জানিয়েছে, যুদ্ধবিরতি স্বাক্ষরের পর হামাস গাজার ‘ফিলিস্তিনি অপরাধী চক্র ও গোত্রীয় গোষ্ঠীগুলোর’ বিরুদ্ধে অভিযান শুরু করেছে। এমন পরিস্থিতিতে সংগঠনটির হাতে গাজার নিয়ন্ত্রণ না দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন ট্রাম্প

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer