ডেস্ক নিউজ
প্রকাশিত: ২২/০৮/২০২৪ ১১:২৯ এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সড়কের চট্টগ্রামমুখী লেন হাঁটুপানিতে তলিয়ে গেছে। এর ফলে যানবাহন চলাচলে ব্যাপক সমস্যা দেখা দিয়েছে এবং ৫ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট আরও দীর্ঘ হচ্ছে, ফলে চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) ভোর থেকে এই যানজট শুরু হয় এবং এখনও অব্যাহত রয়েছে।

জানা গেছে, নবগ্রাম রাস্তার মাথা থেকে চৌদ্দগ্রাম বাজার পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়ক পানিতে ডুবে গেছে। সড়ক ডুবে যাওয়ায় যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে, যা ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের কারণ হয়ে দাঁড়িয়েছে।

কাভার্ডভ্যান চালক এমদাদ মিয়া জানান, সকাল ৬টায় চৌদ্দগ্রামে যানজটের কবলে পড়েন। কালির বাজারের পর সড়কে হাঁটুপানি থাকায় গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে এবং যানজটের কারণে সমস্যা হচ্ছে।

প্রাইভেটকার চালক জাকির হোসেন বলেন, মহাসড়কে হাঁটুপানি দেখে তিনি অবাক হয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছেন এবং ছোট গাড়ি নিয়ে মহাসড়কে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।

হানিফ পরিবহনের বাস চালক কামাল উদ্দিন বলেন, এক কিলোমিটার সড়ক অতিক্রম করতে প্রায় ৪০ মিনিট লেগেছে। সড়কে পানি থাকলে যানজট আরও বাড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম লোকমান হোসাইন বলেন, মহাসড়কে পানির কারণে যানবাহন চলাচলে ধীরগতি সৃষ্টি হয়েছে। যানজট কমানোর জন্য হাইওয়ে পুলিশ কাজ করছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer