প্রকাশিত: ২৫/০৭/২০১৯ ৮:০২ এএম

রাজশাহী: মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলোওয়ার হোসেন সাঈদীকে রাবি ছাত্রলীগ নেতা ফারুক হোসেন হত্যা মামলায় বৃহস্পতিবার (২৫ জুলাই) রাজশাহীর আদালতে হাজির করার কথা রয়েছে। সাঈদীর হাজিরা উপলক্ষে বুধবার বিকেল (২৪ জুলাই) থেকেই আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে হাজিরা উপলেক্ষ গত সপ্তাহে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। বুধবার কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন সাঈদীকে কারাগারে রাখার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মামলার বিষয়ে তিনি কিছু জানাতে রাজি হননি।

মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ৯ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা ছাত্রলীগ নেতা ফারুক হোসেনকে কুপিয়ে হত্যা করে তার মৃতদেহ সেফটিক ট্যাংকে ফেলে দেয়। এ ঘটনার মামলায় হুকুমদাতা হিসেবে দেলোওয়ার হোসেন সাঈদীসহ আসামি হন জামায়াতের শীর্ষ নেতারাও।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...