প্রকাশিত: ০১/১২/২০২১ ১১:৫৩ এএম

এম বশির উল্লাহ, মহেশখালী:
কক্সবাজারের মহেশখালী থানার আলোচিত হত্যা মামলার আসামি ধরতে গিয়ে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানী হাটের রাস্তার মাথায় সড়ক দুর্ঘটনার শিকার পুলিশ কনস্টেবল মো. সুমন মিয়া (২৪) মারা গেছেন। ঢাকার রাজারবাগের পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার কালারমার ছড়া পুলিশ ফাঁড়ির এএসআই জসিম উদ্দিন। তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানার বাসিন্দা।
থানা সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর মহেশখালীর কালারমার ছড়ার আলোচিত আলা উদ্দিন হত্যা মামলার আসামি চট্টগ্রামে অবস্থান করার খবর পেলে মহেশখালী থানা-পুলিশের একটি টিম মাইক্রোবাস করে রওনা দেন।
মহেশখালী থেকে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানী হাটের রাস্তার মাথায় একটি ট্রলির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়। এতে ৬ পুলিশ সদস্য আহত হয়।
সেখানে মো. সুমন মিয়ার অবস্থা অবনতি হলে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে রেফার করে। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তার মৃত্যু হয়। আজ তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার থানায় দাফনের ব্যবস্থা করা হয়।
মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, একটি আলোচিত হত্যা মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে আরও ৬ জন পুলিশ সদস্য আহত হয়। পুলিশ সদস্য সুমন মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানান তিনি।
তার জন্য শোকের ছায়া নেমে এসেছে মহেশখালী থানা পুলিশের মাঝে।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer