প্রকাশিত: ২২/০৭/২০২২ ৯:০৬ পিএম

গাজীপুর থেকে কুয়াকাটা ঘুরতে যাওয়ার পথে বরিশালোর উজিরপুর এলাকায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬ জনের জানাজা একত্রে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০ টায় গাজীপুর সিটি করপোরেশন ১১ নং ওয়ার্ডের পূর্ব কৃষ্ণপুর নছের মার্কেট প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় গাজীপুরের সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে নিহতদের যার যার পারিবারিক কবরে দাফন করা হয়।

নিহতরা হলেন, গাজীপুর সিটি করপোরেশন ১১ নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের ফজিরুল ইসলামের ছেলে রুহুল আমিন, আব্দুর রহমানের ছেলে হারুনর রশীদ, জয়ের টেক গ্রামের রহমানের ছেলে জালাল হোসেন, হাসান আলীর ছেলে আব্দুস সালাম, জব্বারের ছেলে শহিদুল ইসলাম ও আহাকি এলাকার তমিজ উদ্দিনের ছেলে হাসান।

এলাকাবাসী ও ভ্রমণসঙ্গীরা জানান, পদ্মাসেতু ও কুয়াকাটা ভ্রমণের উদ্দেশ্য গতকাল (বৃহস্পতিবার) সকাল ৬ টার দিকে তারা রওনা হন। দুটি মাইক্রোবাসে মোট ২৩ জন সফরসঙ্গী ছিলেন। নিহতদের গাড়িতে ছিলেন ১০ জন। তারমধ্যে ৬ জন মারা গেছেন, চারজন আহত হয়েছেন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে তাদের মৃত্যুতে এলাকাজুড়েই শোকের মাতম চলছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer