প্রকাশিত: ০৪/০৫/২০১৮ ৩:৫৩ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১৯ এএম

উখিয়া নিউজ ডটকম : সড়ক দূর্ঘটনায় আহত স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ছাত্রদল নেতা ও কক্সবাজার জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য সিরাজুল হক ডালিম চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আজ ৪ মে দুপুর ২.৩০ মিনিটে ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি… রাজেউন)।

তিনি গত ২ মে বুধবার বিকাল চারটার দিকে উখিয়ায়  সিএনজি  দুর্ঘটনায় পতিত  হয়ে  গুরুতর আহত হন। তাকে দ্রুত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ৪ মে ২.৩০ শেষ নি:শ্বাস ত্যাগ করেন। উল্লেখ্য একই দুর্ঘটনায় জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল হক বিএ ও গতকাল মৃত্যুবরণ করেন। এই দুই নেতার মৃত্যুতে জেলা বিএনপি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

কক্সবাজার জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য সিরাজুল হক ডালিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহাজাহান চৌধুরী এবং সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না।

এদিকে ৯০ এর দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সহযোদ্ধাকে হারানোয় গভীর শোক প্রকাশ করেছেন সাবেক কক্সবাজার জেলা ছাত্রদল সভাপতি ও জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী ।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer