প্রকাশিত: ২২/০৭/২০২০ ৩:৫৫ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের সদ্য পদত্যাগি মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে একাধিক গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদত্যাগপত্র জমা দেয়। ওই পদত্যাগপত্র গ্রহণের প্রক্রিয়া চলছে।তবে তিনি দেশত্যাগ করতে পারেন বলে এমন একটা আভাস পেয়েছে দুর্নীতি দমন কমিশন।

সরকারের একটি দায়িত্বশীল সূত্র বলছে, অধ্যাপক আবুল কালাম আজাদ দুর্নীতির দায় এড়ানোর জন্যই পদত্যাগ করেছেন। তিনি বিদেশ চলে যেতে পারেন এমন আশঙ্কা তৈরী হয়েছে। এই প্রেক্ষিতে একাধিক গোয়েন্দা সংস্থা তার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

কারণ দুর্নীতি দমন সূত্রে বলা হয়েছে যে, রিজেন্ট কেলেঙ্কারি, জেকেজি কেলেঙ্কারিসহ একাধিক দুর্নীতির বিষয়ে অধ্যাপক ডা. আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ করা এবং তার সম্পৃক্ততা খতিয়ে দেখা অত্যন্ত জরুরি। এই অবস্থায় তিনি পদত্যাগ করে যেন দেশত্যাগ না করতে পারেন সেজন্য দুদক ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে।

পাঠকের মতামত

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer