প্রকাশিত: ০৫/০২/২০২০ ৯:৪৩ এএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি ২ দিনের সফরে বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী বিকেলে কক্সবাজার আসছেন। মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি হেলিকপ্টার যোগে ঢাকা থেকে বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী সকালে খাগড়াছড়ি ও পরে রাঙ্গামাটি যাবেন। সেখানে তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তি প্রস্থর স্থাপন ও জনপ্রতিনিধিদের সাথে চলমান বিভিন উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কে মতবিনিময় সভা করে সেখান থেকে একই দিন বিকেল ৪ টায় হেলিকপ্টার যোগে কক্সবাজার আসবেন। একইদিন সন্ধ্যা ৭ টায় তিনি কক্সবাজারে বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে উন্নয়ন সহযোগীদের সাথে এবং রাত ৮ টায় স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি, কর্মকর্তাদের নিয়ে কক্সবাজারে বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি সম্পর্কে সার্কিট হাউসে মতবিনিময় সভা করবেন। পরদিন শুক্রবার মন্ত্রী সকাল ১০ টায় উখিয়া-টেকনাফের রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন। একইদিন বেলা ১২ টায় কক্সবাজারে এলজিইডি ও ডিপিএইসই’র বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করবেন। শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় একটি প্রাইভেট বিমানে করে ঢাকার উদ্দেশ্য মন্ত্রী কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি’র একান্ত সচিব মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী স্বাক্ষরিত এক সফরসূচীতে এ তথ্য জানা গেছে।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...