উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৭/১০/২০২৪ ৯:৩১ এএম

কিশোরীকে প্রেমের ফাঁদে অপহরণ, রোহিঙ্গা যুবক আটক
কক্সবাজারের রামু উপজেলার ১৩ বছরের এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করেছিল রোহিঙ্গা যুবক। এ ঘটনায় মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব-১৫। অপহরণকারী রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয় বলে জানায় র‌্যাব-১৫।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তির নাম মোহাম্মদ শাহ। তিনি উখিয়ার কুতুপালং এক নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের জুবায়ের আহমদের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, শুক্রবার সকালে রামু থানায় ১৩ বছরের এক কিশোরীকে অপহরণের ঘটনায় একটি মামলা করা হয়। মামলাটির সূত্র ধরে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নিশ্চিত হয়ে রাতে কক্সবাজার শহরের বাজার ঘাটা এলাকা থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার ও এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ শাহ স্বীকার করেছেন প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করেছিল কিশোরীকে। উদ্ধার কিশোরী এবং গ্রেফতার যুবককে রামু থানায় সোপর্দ করা হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বলেন, হাসপাতালে উভয়ের বাবা চিকিৎসার জন্য ভর্তি হওয়ার সূত্র ধরে দুজনের পরিচয় এবং বিয়ের প্রলোভনে ১৭ অক্টোবর এ অপহরণের ঘটনাটি ঘটে।

রোহিঙ্গা যুবককে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

 

জাইকার অর্থায়নের ফিলেপ প্রকল্পে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়িত ফিলেপ (ফরেন এমপ্লয়মেন্ট অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট) প্রকল্পের আওতায় ...

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...