উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৮/১০/২০২৫ ৭:৫৬ পিএম

কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ পূর্ব পানখালী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাসা ভাড়া নিয়ে থাকছেন অনেক রোহিঙ্গা।

আজ বুধবার বিভিন্ন ভাড়া বাসায় অভিযান চালিয়ে অবৈধভাবে ক্যাম্পের বাহিরে বসবাসকারী ৩৭ জন রোহিঙ্গা শরনার্থী এবং বাড়ির মালিক এক নারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক জানান, তালিকাভুক্ত রোহিঙ্গারা ক্যাম্প থেকে বাইরে এসে লোকালয়ে বাসা ভাড়া নিয়ে অবস্থান করছে এবং প্রতিনিয়ত অপহরণ খুন-গুমসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। স্থানীয় ভাড়া বাসার মালিকগণও অতিরিক্ত ভাড়ার আশায় তাদেরকে আশ্রয় ও বাসা ভাড়া দিচ্ছে যা বে-আইনি।

আটক হওয়া বাড়ির মালিক পূর্ব পানখালী নুর আলমের স্ত্রী মোছাম্মৎ ইয়াছমিন আক্তার (৩৪)। অন্যান্য আশ্রয়দানকারী বাড়ির মালিকগনকে অভিযানকালে পাওয়া যায়নি।

আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় প্রেরণ করা হয়েছে।

পাঠকের মতামত

টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় ফের যৌথবাহিনীর অভিযান

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় আবারও অভিযান চালিয়েছে যৌথবাহিনী। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৭টার ...

শীত মৌসুমে মানবপাচারের তৎপরতা বৃদ্ধি, টেকনাফের পাহাড়ে অস্ত্রধারীদের আস্তানা

শীত মৌসুম আসতেই কক্সবাজারের উখিয়া-টেকনাফ সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে মানবপাচারকারী চক্র। সাগরপথে মালয়েশিয়া পাঠানোর প্রলোভন ...

রোহিঙ্গা ক্যাম্পে মাটির নিচে পুঁতে রাখা ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮/ইস্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাটির নিচে পুঁতে রাখা একটি ওয়ান শুটারগান ...

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মিকে থানায় হস্তান্তর

কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার হওয়া ৫৬ জনকে থানায় হস্তান্তর ...

সেন্টমার্টিনে জাহাজ চলাচলে মানা হয়নি সরকারি নির্দেশনা

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে গতকাল বৃহস্পতিবার পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। শুরুর দিনই জাহাজের যাত্রীসংখ্যা নিয়ে গরমিল ...

টেকনাফে মানব পাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

কক্সবাজারের টেকনাফে মানব পাচার চক্রের সদস্যদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে ...