প্রকাশিত: ২০/০৫/২০১৭ ৭:৫৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৫ পিএম

বিশেষ সংবাদদাতা
কক্সবাজার শহরের ঝাউতলা এলাকার ব্যবসায়ী ‘পিজা প্যালেস’র মালিক শহীদুল ইসলামকে স্ত্রীর দায়েরকৃত মামলায় কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১৯ মে) বিকালে কক্সবাজার সদর মডেল থানা থেকে তাকে আদালতে নেয়া হয়। সেখান থেকে তাকে কারাগারে পাঠিয়ে দেয়া হয় বলে জানান জিআরও উত্তম কুমার সরকার।
শহীদুল ইসলাম শহরের ঝাউতলা এলাকার আবুল হাশেমের ছেলে। যৌতুকের দাবীতে মারধরের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে তার স্ত্রী। মামলা নং-সি.আর ৫০৮/১৭।
এ মামলায় ১৮ মে সন্ধ্যায় শহীদুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠান লংবীচ হোটেলের সামনের ফাস্টফুডের দোকান ‘পিজা প্যালেস’ থেকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সদর মডেল থানার এসআই ওমর ফারুক।

পাঠকের মতামত

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...