প্রকাশিত: ০৩/০৫/২০১৮ ৪:৩৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:২১ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
চট্টগ্রামে স্কুলছাত্রী তাসফিয়া (১৬) হত্যার ঘটনায় আদনানসহ ৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তাসফিয়ার বাবা মোহাম্মদ আমিন পতেঙ্গা থানায় মামলা করেছে।

পতেঙ্গা থানার ওসি মো. আবুল কাশেম বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন, তাসফিয়ার বাবা মোহাম্মদ আমিন আজ দুপুর আড়াইটার দিকে আটক আদনান মির্জাকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। মামলা নম্বর ৩।
তিনি আরও বলেন, মামলার অন্য আসামীদের গ্রেপ্তাররে অভিযান চলছে।’
এর আগে বুধবার সকালে নগরের পতেঙ্গা সমুদ্র সৈকতের ১৮ নম্বর ব্রিজঘাটের পাথরের ওপর থেকে সানসাইন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী তাসফিয়া আমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিনই সন্ধ্যায় নগরের খুলশী থানার জালালাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে অভিযান চালিয়ে তাসফিয়ার বন্ধু আদনান মির্জাকে (১৬) আটক করে পুলিশ।
আটক আদনান মির্জা ব্যবসায়ী ইস্কান্দার মির্জার ছেলে।
এর আগে গতকাল বুধবার পুলিশের এসি মো. জাহেদুল ইসলাম বলেন, তাসফিয়ার বন্ধু আদনান মির্জা। মঙ্গলবার বিকেলের দিকে বাসায় কাউকে না জানিয়ে তাসফিয়া বাসা থেকে বেরিয়ে চায়না গ্রিল নামে একটা রেস্টুরেন্টে বন্ধু আদনানের সঙ্গে দেখা করে। পরে বাসা থেকে ফোন পাস তাসফিয়া। তাকে সিএনজি অটোরিকশায় তুলে দেন আদনান। কিন্তু বাবা-মার ভয়ে তাসফিয়া বাসায় ফেরেনি বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, তাসফিয়া রাত নয়টার পরও বাসায় না ফেরায়, তার বাবা-মা দুশ্চিন্তায় পড়ে যান। পরে আবারও আদনানকে ফোন করে তাসফিয়ার খবর জানতে চান। তাসফিয়াকে সিএনজি অটোরিকশা নিয়ে বাসায় পাঠিয়ে দেওয়ার কথা জানায় আদনান।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer