প্রকাশিত: ২৮/০৭/২০১৯ ১০:৩৫ এএম

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় একটি দোকান পুলিশ সুপারের নির্দেশে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সাথে বন্ধ দোকানের শাটারের ওপর টাঙিয়ে দেয়া হয়েছে ‘এই দোকান থেকে স্কুলগামী মেয়েদের ইভটিজিং করায় সাময়িকভাবে দোকানটি বন্ধ করা হলো’।

জানা যায়, উপজেলার সোনারমোড়ের একটি চায়ের দোকান থেকে জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের ইভটিজিং করে আসছিল বখাটেরা। দোকনটিতে চায়ের আড্ডায় বসে বখাটে যুবকরা স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করছে এমন অভিযোগে দোকানটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) বিকালে দোকান বন্ধের নোটিশ টাঙান সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন। আর এই দোকানটি চালাতেন সদর উপজেলার রামকৃষ্টপুর এলাকার মো. মাহবুবের ছেলে শামীম।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, বেশ কয়েকজন ছাত্রী দোকানটির বিরুদ্ধে অভিযোগ করেছিলো। তবে, তারা কারো নাম বলেনি। দোকানটিতে বসে বখাটেরাই এগুলো করতো। ফলে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দোকানটি আপাতত বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, কিশোররা সংঘবদ্ধ হওয়ার সুযোগ পেলেই চুরি, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। এসব আস্তানা বন্ধ করতে পারলে ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব।

পাঠকের মতামত

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

অভাবকে হার মানিয়ে কক্সবাজারের নীলার আমেরিকা যাত্রা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন কক্সবাজারের মেয়ে নীলা ওয়ান রাখাইন। যুক্তরাষ্ট্রের তিনটি ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

৪৭তম বিসিএসে উখিয়ার রেকর্ড: এক ইউনিয়ন থেকে চারজন বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার মেধাবী ...

আইসিটি স্পেশাল কেয়ারে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরান আল মাহমুদ • দক্ষিণ কক্সবাজারের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার আইসিটি স্পেশাল কেয়ারের এইচএসসি পরীক্ষার্থীদের ...

৩৫ বছরের ঐতিহ্য, তবুও সরকারি নয়উখিয়া কলেজ জাতীয়করণের জোর দাবি

দক্ষিণ কক্সবাজারের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান উখিয়া কলেজকে জাতীয়করণের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন উপজেলার সর্বস্তরের ...

উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচিত জাহেদুল ইসলাম বাবু

কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ম্যানেজিং কমিটির (এসএমসি) অভিভাবক প্রতিনিধি হিসেবে জাহেদুল ইসলাম ...
Single Page Footer