প্রকাশিত: ০২/০৫/২০২২ ১১:১৭ এএম

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ সোমবার (২ মে) উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।

সৌদি প্রেস এজেন্সি জানায়, যেসব দেশে ২ এপ্রিল থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে সেসব দেশে ১ মে ৩০টি রোজা পূর্ণ হয়েছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র এক টুইট বার্তায় জানায়, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইরাক, কুয়েত, বাহরাইন, ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন, লেবানন, মিশর, সুদান এবং তুরস্কেও আজ সোমবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

পবিত্র রমজান মাসের শেষে ঈদুল ফিতর উদযাপন করে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়। অর্ধচন্দ্রাকার চাঁদ দেখার ওপর ভিত্তি করে এই পবিত্র মাসটি ২৯ বা ৩০ দিন স্থায়ী হয়ে থাকে।

এদিকে, বাংলাদেশের আকাশে রোববার (১ মে) শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সোমবার ৩০ রোজা পালন শেষে মঙ্গলবার (৩ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে। রোববারর মাগরিব নামাজের পর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

পাঠকের মতামত

গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারের জান্তা নেতাকে কাছে টানছে প্রতিবেশীরা

আল-জাজিরা মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর পাঁচ বছর ধরে চলা গৃহযুদ্ধের মধ্যেই আন্তর্জাতিক ...

সৌদিআরবে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর

সৌদি আরবের মক্কা অঞ্চলে মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ...

দিল্লির যন্তরমন্তরের আশপাশে ২৪ ঘণ্টার জন্য বন্ধ ইন্টারনেট

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আগামীকাল শনিবার রাজধানী দিল্লির যন্তরমন্তরে জড়ো হতে ...

মালয়েশিয়ায় পৌঁছেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট, আলোচনায় রোহিঙ্গা ইস্যু

মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ...