প্রকাশিত: ২১/০৬/২০১৭ ১২:২১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৫৬ পিএম

রিয়াদ: সৌদি আরবের নতুন ক্রাউন প্রিন্স হিসেবে মোহাম্মদ বিন সালমান আল সৌদের (৩১) নাম ঘোষণা করা হয়েছে। এর ফলে ঐ পদ থেকে পদচ্যুত হলেন মোহাম্মদ বিন নায়েক বিন আব্দুল আজিজ।

বুধবার মধ্যপ্রাচ্যের দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।

এর আগে মোহাম্মদ বিন সালমান আল সৌদ দেশটির ডেপুটি ক্রাউন প্রিন্স ছিলেন এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতেন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফর ও গৃহীত দ্বিপাক্ষিক বিভিন্ন সিদ্ধান্ত সালমানের ‘সাফল্য’ বলে অভিহিত করা হয়।

এসপিএ জানিয়েছে, নতুন প্রিন্স দেশটির সামগ্রিক অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে কাজ করবেন। এছাড়া তিনি দেশটির জ্বালানি ও খনিজ সম্পদ এবং সেনাবাহিনীর দায়িত্বেও থাকবেন।

গত মার্চে বিন সালমান ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করেন। হোয়াইট হাউজের সেই বৈঠকে ইরানকে আঞ্চলিক শান্তির বিপরীতে হুমকি হিসেবে চিহ্নিত করা হয়।

পাঠকের মতামত

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer