প্রকাশিত: ৩১/১২/২০১৯ ৭:২৪ পিএম

শফিক আজাদ::
ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। তাই যেকোন ধরনের স্ট্যাটাস বা মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে আপনার একটি ভূল স্ট্যাটাস দেশ ও জাতির বড় ধরনের ক্ষতি হতে পারে।

ইউএনএইচসিআর এবং কোস্ট ট্রাস্টের যৌথ উদ্যোগে ফেসবুক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের দুইদিনের ওয়ার্কশপের সমাপনী দিনে মঙ্গলবার কক্সবাজার এক অভিজাত হোটেলের হলরুমে কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন) সম্পাদক ও কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আকতার চৌধুরী এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমানে ফেসবুক ও সোশ্যাল মিডিয়াকে অনেকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। তরুণ-তরুণীরা বেশির ভাগ ফেসবুকে অাসক্ত হয়ে পড়ছে, তা থেকে বেরিয়ে আসা দরকার। একটি স্ট্যাটাস দেওয়ার আগে ভাবতে হবে আপনার এই স্ট্যাটাস যথাযথ আছে কি না? কারণ এটি আপলোড হওয়ার সাথে সাথে দেশে-বিদেশ ছড়িয়ে পড়ছে, সেটি আর আপনার নিয়ন্ত্রণে থাকেনা। তাই যাছাই আগে পোস্ট পরে।

তিনি এসময় ছাত্র/ছাত্রীদের উদ্দ্যেশে বলেন, ফেসবুকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে জেনেশুনে করতে হবে। যেন রামুর ঘটনার মত ঘটনা আর না ঘটে।

ডক্টর শহিদুল্লাহ’র উদ্বৃতি দিয়ে বলেন, দেশপ্রেম পরীক্ষায় ৯৯নাম্বার পেলেও সে ফেল। অর্থাৎ দেশপ্রেমে ১০০ নাম্বারে ১০০ নাম্বার পেতে হবে। সেজন্য আগে আমার দেশকে রক্ষা করতে হবে যেন দেশের ক্ষতি না হয়।

সমাপনী দিনের প্রধান অতিথি বক্তব্যে আকতার চৌধুরী অনলাইন সাংবাদিকতা নিয়ে বলেন, অনলাইন সাংবাদিকতা অনেক ঝুকিপূর্ণ, ১৪ বছরের কারাদণ্ড ও অজামিনযোগ্য মামলার কথা মাথায় রেখে অনলাইন সাংবাদিকতা করতে হয়।

একটি ভুল তথ্যের কারণে পুরো জনপদ মুহুর্তেই ধ্বংস হয়ে যেতে পারে। সংবাদে আপডেট থাকতে গিয়ে জাতিকে বিভ্রান্ত করা চলবে না। স্বার্থ হাসিলের জন্য কারো বিপক্ষে সংবাদ করা যাবে না। সংবাদে স্বচ্ছ মানসিকতা থাকতে হবে।

ডিজিটাল বাংলাদেশ এখন ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে আকতার চৌধুরী আরো বলেন, কক্সবাজারের উন্নয়নের ক্ষেত্রে সকলকে যত্মবান, দায়িত্বশীল এবং ঐক্যবদ্ধ হয়ে এক যুগে কাজ করতে হবে। ওয়ার্কশপের মাধ্যমে সেই প্রত্যাশার পাশাপাশি নতুন বছরের শুভেচ্ছা জানান তিনি।

কোস্ট ট্রাস্টের টিম লিডার জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সমাপনী দিনে বক্তব্য রাখেন কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক ও ওয়ার্কশপের উপস্থাপক বরকত উল্লাহ মারুফ, মুজিবুল হক মনির, এডভোকেট আবু মুছা।

পাঠকের মতামত

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer