ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১/০২/২০২৫ ২:২৬ পিএম

নারায়ণগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সেভ দ্যা চিলড্রেনের প্রকল্প পরিচালক উৎপল রায়ের (৬২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলার অংশে কাটা দাগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার দিবাগত রাতে শহরের টানবাজার সাহাপাড়া এলাকায় ভাড়া বাসার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত উৎপল রায় ওই এলাকার শংকর সাহার মালিকানাধীন সাততলা ভবনের চতুর্থ তলায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তিনি ২ ছেলে সন্তানের জনক ছিলেন।

উৎপল রায়ের ছেলে উজ্জ্বল কুমার রায় বলেন, রাত সাড়ে ৯টার দিকে বাসার দরজায় এসে অনেক ডাকাডাকি করলেও কেউ দরজা খোলেনি। পরে দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে বাবার গলা কাটা লাশ দেখতে পাই।

তিনি আরও বলেন, বন্দর উপজেলা থেকে একজন গৃহকর্মী নিয়মিত বাসায় এসে কাজ করতেন। আজ সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে তিনি বাসায় এসেছিলেন। পরে আবার রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তিনি চলে যান। এছাড়া আর কেউ বাসায় এসেছিলেন কিনা জানা নেই।

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তার গলার অংশে কাটা রয়েছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer