প্রকাশিত: ১৮/১২/২০২০ ১০:১৭ এএম
এম ভি বে ওয়ান। ছবি: সংগৃহীত

এম ভি বে ওয়ান। ছবি: সংগৃহীত
বাংলাদেশের নৌপথে পাঁচতারকা মানের জাহাজ একটা সময় শুধুই স্বপ্ন ছিল। এবার সেই স্বপ্ন সত্যিই ধরা দিচ্ছে। ২১ ডিসেম্বর থেকে কক্সবাজার-সেন্টমার্টিন রুটে নিয়মিত চলাচল করবে ‘এম ভি বে ওয়ান’ নামের একটি পাঁচতারকা মানের জাহাজ।
চট্টগ্রামের কর্ণফুলী শিপ বিল্ডার্স জাপান থেকে কিনেছে জাহাজটি। আগে এ জাহাজটির নাম ছিল ‘সালভিয়া সারু’। বর্তমানে জাহাজটি চট্টগ্রামে অবস্থান করছে।

আগামী ২০ ডিসেম্বর ‘এম ভি বে ওয়ান’ উদ্বোধন করা হবে। এদিন জাহাজটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবে। এর পরদিন অর্থাৎ ২১ ডিসেম্বর কক্সবাজার-সেন্টমার্টিন রুটে নিয়মিত চলাচল করবে জাহাজটি।মিৎশুবিশি হেভি ইন্ড্রাস্ট্রিজের তৈরি এ জাহাজে রয়েছে- প্রেসিডেন্সিয়াল স্যুট, টুইন কেবিন, ডাবল কেবিন, লাক্সারি আসন, আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট, সুইমিংপুল, ড্যান্স বারসহ অনেক কিছুই।

জাহাজটির সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ২ হাজার ৫০০টাকা। এ খরচে বিলাসবহুল চেয়ার কোচে সেন্টমার্টিন যাওয়া-আসা যাবে। তবে সুপার ওপেন ডেকে যেতে চাইলে গুনতে হবে চার হাজার টাকা।

এছাড়া সিঙ্গেল বেড আসা-যাওয়ার খরচ চার হাজার টাকা। ভিভিআইপি কেবিনে ২ জন আসা-যাওয়া ২৫ হাজার টাকা। বিলাসবহুল কেবিনের ক্ষেত্রে খরচ পড়বে ৩০ হাজার টাকা। এ প্যাকেজে চারজন পর্যটক যেতে পারবেন।

বিলাসবহুল এ শীপে রাতে কক্সবাজার অবস্থানও করতে পারবেন। এ জন্য সেন্টমার্টিন যাওয়া-আসা, শীপে রাতে অবস্থান ও খাবারসহ তিনটি প্যাকেজ রয়েছে। এক্ষেত্রে সিঙেল বেডের খরচ পড়বে ৮ হাজার টাকা। ভিভিআইপি কেবিন ২ জনের খরচ হবে ৪০ হাজার টাকা। আর চার জনের কেবিনে ৪৫ হাজার টাকা গুনতে হবে।

কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে এটিই প্রথম জাহাজ নয়। একই প্রতিষ্ঠানের ‘কর্ণফুলী এক্সপ্রেস’ চলতি বছরে এ রুটে চলাচল শুরু করে। তবে সেটি এতটা বিলাসবহুল নয়।

পাঠকের মতামত

সেন্টমার্টিন মাস্টার প্ল্যানের খসড়া প্রকাশ, মতামত পাঠানোর আহ্বান

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ, পরিবেশ সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতকৃত সেন্টমার্টিন মাস্টার ...

পর্যটন সম্ভাবনায় ভরপুর মহেশখালীর ধুইল্যাজুড়ি পাহাড়

বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের ‘ধুইল্যাজুড়ি পাহাড়ি ঢালা’ পর্যটন সম্ভাবনায় ভরপুর। সুউচ্চ পাহাড়, ...

একসাথে পাহাড় ও সমুদ্র দেখতে চাইলে ঘুরে আসুন পাটুয়ারটেক সমুদ্র সৈকত

ইমতিয়াজ মাহমুদ ইমন দেশের ভ্রমণপিপাসু অনেকের প্রথম পছন্দের জায়গা হল কক্সবাজার সমুদ্রসৈকত। দেশের দীর্ঘতম সমুদ্রসৈকতের ...
Single Page Footer