প্রকাশিত: ১৮/০৯/২০২১ ৪:২৬ পিএম

জাবেদ ইকবাল চৌধুরী, কক্সবাজার :
টেকনাফ উপজেলার স্বাস্থ্য কর্মকাণ্ড দেশের জন্য একটা মডেল হিসেবে এগিয়ে যাচ্ছে আখ্যায়িত করে স্বাস্থ্য বিভাগের ডিজি অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, “দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালে যাতে চিকিৎসক শূন্য না থাকে সে বিষয়ে ব্যবস্হা নেওয়া হয়েছে এবং দ্রত সেন্টমার্টিনে টেলি-মেডিসিন সেবা চালু করা হবে। ”

১৮ সেপ্টেম্বর শনিবার বেলা আড়াই টার দিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য বিভাগের মিটিং রুমে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাহা বিভাগের মহাপরিচালক (ডিজি ) অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম ছাড়াও অন্যান্যদের মধ্যে এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ( সিডিসি) অধ্যাপক মো: নাজমুল ইসলাম,

পরিচালক ( এমআইএস ) মিজানুর রহমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের

(ঢামেক) গাইনী এন্ড অপ্স বিভাগের অধ্যাপক ডাঃ ফাতেমা রহমান, জনসংযোগ কর্মকর্তা মো: আককাস আলী শেখ,

কক্সবাজার সিভিল সার্জন ডাঃ মোঃ মাহবুবুর রহমান, টেকনাফ হাসপাতালের ডাক্তার প্রনয় রুদ্র, ডাক্তার এনামুল হক প্রমুখসহ সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় উপজেলায় স্বাস্থ্য বিভাগের চিত্র ও ডকুমেন্টারি উপস্থাপন করেন ডাঃ আহনাফ আহমেদ চৌধুরী।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: টিটু চন্দ্র শীলের নেতৃত্বে টেকনাফ স্বাস্থ্য বিভাগ দেশের একটি মডেল হতে পারে এমন প্রসংশা করে স্বাস্থ্য বিভাগের ডিজি বলেন,

” এই এলাকার স্বাস্থ্য ব্যবস্হার উন্নয়নের পাশাপাশি দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালে যাতে চিকিৎসক শূন্য না থাকে সে বিষয়ে ব্যবস্হা নেওয়া হয়েছে এবং দ্রত সেন্টমার্টিনে টেলি-মেডিসিন সেবা চালু করা হবে। ”

এ ছাড়া টেকনাফ হাসপাতালের জন্য বরাদ্দকৃত আরো একটি এমব্যুলেন্স দ্রুত নিয়ে আসার জন্য নির্দেশনা দেন তিনি।

স্বাস্থ্যের ডিজি টেকনাফ হাসপাতালের বিভিন্ন কর্নার ঘুরে দেখেন, রোগীদের সাথে কথা বলে চিকিৎসা সেবার খোঁজ খবর নেন।

এর আগে তিনি টেকনাফ সদর ইউনিয়নের হাজম পাড়ায় আন্তর্জাতিক রেডক্রস পরিচালিত উপ- স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer