প্রকাশিত: ১৬/০১/২০২০ ১১:১৭ এএম

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি সমুদ্রে ভেসে এসেছে একটি মৃত ‘তিমি’। গতকাল সকালে সেন্টমার্টিনের কাছাকাছি সমুদ্রে এই তিমি মাছটি ভাসমান অবস্থায় দেখতে পায় সেন্টমার্টিনগামী পর্যটকবাহী ট্রলার। বিকেলে ফেরার পথেও নাফ নদীর মোহনায় মরা তিমিটি ভাসতে দেখা যায়। স্থানীয় জেলেরা এটিকে ‘বালেন’ প্রজাতির তিমি বলে ধারণা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তিমি মাছটি প্রায় ৪০ ফুট লম্বা। টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, তিমিটি তীরে ভেসে আসলে পরিবেশ দূষণের আশঙ্কা রয়েছে।

ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে দলছুট হয়ে তিমিটি সেন্টমাটিনের কাছাকাছি চলে আসে এবং তাপমাত্রার তারতম্যের কারণে মারা যায়।

পাঠকের মতামত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী মারসা বাসের সঙ্গে একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চালকসহ পাঁচজন গুরুতর ...

সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গোলাগুলি চলছে। বৃহস্পতিবার (২২ ...

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...