প্রকাশিত: ২৩/১০/২০২১ ৭:১৬ পিএম

গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ
টেকনাফের প্রবালদ্বীপ সেন্টমার্টিন থেকে ইয়াবাসহ আমান উল্লাহ (৩২) নামে এক মাদক কারবারীকে আটক করেছে কোস্টগার্ড।
সে দ্বীপের শিলবুনিয়া ঘোলা এলাকার মৃত আব্দুল জব্বারের পুত্র।

২৩ অক্টোবর (শনিবার) ভোর রাতের দিকে প্রবালদ্বীপ সেন্টমার্টিন দক্ষিণপাড়া ফিশিংঘাট সংলগ্ন এলাকা হতে উদ্ধারকৃত মাদকসহ তাকে আটক করা হয়েছে বলে জানায়, বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) খন্দকার মুনিফ।
তিনি বলেন, সেন্টমার্টিন দক্ষিণপাড়া ফিশিংঘাট সংলগ্ন এলাকা দিয়ে টেকনাফের উদ্দেশ্য ইয়াবা পাচার হবে।
উক্ত সংবাদের তথ্য অনুযায়ি কোস্টগার্ড’র একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে দক্ষিণপাড়া ঘাট সংলগ্ন এলাকা থেকে সন্দেহ জনক এক ব্যক্তির শরীর তল্লাশী করে একটি ব্যাগ উদ্ধার করে। এরপর উদ্ধারকৃত ব্যাগ থেকে ৩২ হাজার ইয়াবা জব্দ করা হয়।
আটক মাদক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্যে দায়িত্ব বন্টন : কক্সবাজারের দায়িত্বে মন্ত্রী সাচিং প্রু জেরী

জেলাভিত্তিক তদারকি ও সমন্বয়ের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদের হুইপদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। ২৭ ...

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ: ডিসিসহ চারজনকে আদালত অবমাননার নোটিশ

আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকার বালিয়াড়িতে নির্মাণকাজ শুরু করার অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক, ...

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...
Single Page Footer