ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৩/২০২৩ ৩:০৩ পিএম

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ থেকে সাত লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কোস্ট গার্ড সদস্যরা।

সোমবার (২৭ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সেন্টমার্টিন উপকূলের দক্ষিণ-পূর্ব এলাকায় অভিযান চালিয়ে এই বড় চালানটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।

তিনি জানান, মিয়ানমার থেকে নৌকায় করে ইয়াবার একটি চালান বাংলাদেশে আসার গোপন খবরের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি বিশেষ দল সেন্টমার্টিন পূর্ব চরে ওঁৎ পেতে থাকে। রাতে মিয়ানমারের দিক থেকে একটি নৌকা সেন্টমার্টিন উপকূলে চরের কাছাকাছি পৌঁছালে কোস্ট গার্ড সদস্যরা নৌকাটি চ্যালেঞ্জ করে।

কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি দেখে নৌকায় থাকা দুই পাচারকারী সাগরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এরপর কোস্ট গার্ড সদস্যরা নৌকাটি তল্লাশি করে একটি পলিথিনের বস্তায় বিশেষ কায়দায় রাখা সাত লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। এ সময় একটি নৌকাও জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দ করা ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হবে বলে জানান কোস্ট গার্ডয়ের এই কর্মকর্তা

পাঠকের মতামত

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

উখিয়ায় মন্দিরে হামলা: দুই পক্ষের ভিন্ন দাবি, তদন্তে জমি বিরোধের ইঙ্গিত

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেনছড়ি এলাকায় বৌদ্ধ মন্দিরে হামলা, বুদ্ধমূর্তি ভাঙচুর এবং সংখ্যালঘু পরিবারের ...

উখিয়ায় বর্জ্য থেকে হবে সার ও বিদ্যুৎ, নির্মিত হচ্ছে আধুনিক সমন্বিত প্ল্যান্ট

কক্সবাজারের উখিয়া উপজেলার দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যা সমাধানে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা (ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট) প্ল্যান্ট ...

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...
Single Page Footer