প্রকাশিত: ২১/০২/২০১৯ ৩:৪৯ পিএম
ফাইল ছবি

টেকনাফ প্রতিনিধি::
কক্সবাজারের সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে ১ লাখ পিস ইয়াবা ও ফিশিং ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। এসময় ১১ জন আটক করা হয়। বৃহস্পতিবার ভোররাতে টেকনাফ সেন্টমার্টিনের পূর্ব-দক্ষিণ বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ ইয়াবার চালান উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, মিয়ানমারের মংডু শহরের মংনি পাড়া এলাকার আবু বক্ককরের ছেলে কবির আহমেদ (৩৫), একই এলাকার বাসিন্দা মৃত হাবিবুল্লাহর ছেলে মো. নবী মাঝি (২০), করিমুল্লাহর ছেলে আমানুল্লাহ (১৮), মৃত হাবিবুল্লাহ’র ছেলে তারেক উল্লাহ (১৪), মৃত মো. শেখের ছেলে কামাল উদ্দিন (২০), আবু তাহেরের ছেলে মো. ছাবের (১৮), মৃত আবু তালেকের ছেলে মো. রিয়াজ (১৪), হাফেজ আহমদের ছেলে মো. শাকের(১৬), নুর মোহাম্মদের ছেলে মো. ফয়সাল (১৬), মৃত আব্দুস সুফির ছেলে মো. রহমত উল্লাহ (১৯), শামসুদ্দিনের ছেলে মো. রিয়াজ (১৮)।

কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. ফয়জুল ইসলাম মণ্ডল বলেন, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বঙ্গোপসাগর এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে এমন তথ্য পায় কোস্টগার্ড। তারই সূত্র ধরে, কোস্টগার্ডের দুটি টিম ওই এলাকায় কড়া নজরদারী করে। পরে বৃহস্পতিবার ভোরে একটি সন্দেহভাজন ফিশিং ট্রলারকে দেখতে পেয়ে কোস্টগার্ড সদস্যরা তাদের সংকেত দিলে পালানোর চেষ্টা চালায়। এসময় ট্রলারটিকে ধাওয়া করে ইয়াবার চালান জব্দ করতে সক্ষম হয়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক ১১ জন মাঝিমাল্লা ও ট্রলারটি টেকনাফে আনা হয়েছে।

আটককৃতরা সবাই মিয়ানমারের নাগরিক বলে প্রাথমিক জিজ্ঞাসা তারা স্বীকারোক্তি দিয়েছেন। জব্দকৃত ইয়াবা ও আসামিদের পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...