ডেস্ক নিউজ
প্রকাশিত: ০২/০৬/২০২৫ ৬:৪৫ এএম

সেন্টমার্টিনের নজরুলপাড়ায় নীল দিগন্ত রিসোর্টের মাটি ভরাট কাজের জন্য তৈরি গর্তে পড়ে মোহাম্মদ রায়হান স্বাদ (বয়স দেড় বছর) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ রায়হান স্বাদ ছিলেন নজরুলপাড়ার বাসিন্দা এবং স্থানীয় মুদির দোকানি কেফায়েত উল্লাহর ছেলে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, রিসোর্ট নির্মাণকাজের জন্য ফসলি জমি থেকে মাটি কাটা হয়। পরে সেই গর্ত ভরাট না করে এবং কোনো ঘেরা বা সুরক্ষা ব্যবস্থা না থাকায় সেখানে বৃষ্টির পানি জমে যায়।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে কয়েকজন শিশু একসঙ্গে খেলতে গেলে মোহাম্মদ রায়হান স্বাদ ওই গর্তে পড়ে যায় এবং নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে সেন্টমার্টিন হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত স্বাস্থ্য সহকারী তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সেন্টমার্টিন হাসপাতালের স্বাস্থ্য সহকারী শহিদুল ইসলাম বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

নিহত শিশুর বাবা কেফায়েত উল্লাহ বলেন, ‘রিসোর্টের মালিক জমি কিনে ব্যবসা করে কোটিপতি হয়েছেন, কিন্তু আমার সন্তানকে কে ফিরিয়ে দেবে? তারা নিজেদের সুবিধার জন্য জমি কাটলেও কেন সেখানে কোনো ঘেরা দেয়নি? এখনই এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চাই।’

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির পরিদর্শক অজিত কুমার দাশ বলেন, ‘রিসোর্টের পাশে জমে থাকা পানির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...