উপজেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৭/০৭/২০২৪ ৯:৩৪ এএম

টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে ট্রলার ডুবির ঘটনায় ছাত্রলীগ নেতা শওকতসহ নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে শামলালাপুর বড়ডেইল সমুদ্র এলাকা থেকে প্রথমে নিখোঁজ দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন, সেন্টমার্টিনের ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণপাড়ার মোহাম্মদ ফাহাদ শাহিন এবং ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইসমাইল। পরে দুপুরে উদ্ধার করা হয় নিখোঁজ ছাত্রলীগ নেতা মোহাম্মদ শওকতের মরদেহ। এছাড়া একইদিন সকালে সাবরাং মুন্ডারডেইল এলাকা থেকে মস্তক বিহীন একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে এটি কোনো জেলের মরদেহ।

প্রসঙ্গত, গত বুধবার (২৪ জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে গোলারচর সাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় নুর মোহাম্মদ শওকত নামের একজন ছাত্রলীগ নেতা নিখোঁজ থাকলে স্পিডবোটে করে তাকে উদ্ধারে গিয়ে সেটি ওল্টে গিয়ে পরে নিখোঁজ হয় আরও দু’জন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি বলেন, সেন্টমার্টিনে ট্রলার ডুবিতে নিখোঁজ এক ব্যক্তিকে খুঁজতে গিয়ে স্পিডবোটসহ দু’জন নিখোঁজ হয়। সকালে দুজনের মরদেহ ও দুপুরে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া মুন্ডারডেইল এলাকা থেকে মস্তকবিহীন নৌকাসহ অজ্ঞাত একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি জেলের মরদেহ হতে পারে। এটি নিয়ে কাজ করছে নৌ পুলিশ।

পাঠকের মতামত

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...