ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৪/২০২৪ ১০:৩৭ এএম

কক্সবাজারের ইনানীর নৌবাহিনী ঘাট থেকেও সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার (৮ এপ্রিল) নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন।

এর আগে মিয়ানমার সংঘাতে পর্যটকদের চলাচলের ঝুঁকি থাকায় টেকনাফ থেকে সেন্টমার্টিন জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। পরে কক্সবাজারের নৌবাহিনী ঘাট থেকে জাহাজ চলাচলের সিদ্ধান্তটি দেওয়া হয়। তবে এবার মিয়ানমারের সংঘাতের প্রভাব এখন সেন্টমার্টিনের দিকে ঝুঁকি বেশি হওয়ায় ঈদের পরদিন থেকে ইনানী নৌবাহিনী ঘাট থেকেও জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেট জানান, প্রথমে টেকনাফ দমদমিয়া ঘাঁট থেকে সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ থাকলেও মিয়ানমারের সংঘাতের প্রভাব এখন সেন্টমার্টিনের দিকে বেশি। রাখাইনের ওই দিকটায় সংঘাতের খবর বেশি পাওয়া যাচ্ছে। সুতরাং পর্যটকবাহী কোন চলাচল করতে দিয়ে কোন ঝুঁকি নিতে চায় না প্রশাসন।

ইয়ামিন হোসেন বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোন ঘাট দিয়ে জাহাজ চলাচল করবে না।

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...